BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় ১ লাখ ১৯ হাজার ৫৯৩ শিশুকে ভিটামিন "এ" প্লাস ক্যাপসুল খাওয়ানোর টার্গেট

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-05-29 15:27:33 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 185 বার।


মাগুরায় ১ লাখ ১৯ হাজার ৫৯৩ শিশুকে  ভিটামিন "এ" প্লাস ক্যাপসুল খাওয়ানোর টার্গেট

-মোঃসাইফুল্লাহ ;
আগামী ১ জুন জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইনে মাগুরায় ১ লাখ ১৯ হাজার ৫৯৩ শিশুকে ভিটামিন "এ" প্লাস ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার বিকেল ৩ টায় মাগুরা সিভিল সার্জনের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাক্তার শামীম কবির এ তথ্য জানান । 
ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচি সফল করতে জেলার ১টি পৌরসভাসহ ৩৬টি ইউনিয়নের মোট ৯৪০টি কেন্দ্রে ৩৯১ জন সরকারী স্বাস্থ্য কর্মী, ১ হাজার ৮৮০ জন স্বেচ্ছাসেবকসহ মোট ২ হাজার ২৭১ জন কর্মী  নিয়োগ করা হয়েছে। এ ক্যাম্পেইন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে।  
সির্ভিল সার্জন ডাক্তার শামীম কবিরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাক্তার এজাজ আহমেদ রোচি, ডাক্তার রোকেয়া পারভীন শান্তা, সিনিয়র স্বাস্থ্য-শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা হায়াত হোসেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ অন্যরা। 
সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ গ্রহন করেন বলে জানা গেছে। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন