BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

নড়াইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-05-31 13:08:27 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 178 বার।


নড়াইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

৫ বছরের নিচে ৯৭ হাজার ৬"শ ৮০ জন শিশু পাবে কে ভিটামিন এ ক্যাপসুল

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে ) বেলা ১২ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, ২ জুন সারা দেশের মতো নড়াইলেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।


সভায় সভাপতিত্ব করেন নড়াইলের সিভিল সার্জন ডা.সাজেদা বেগম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলার সিভিল সার্জন ডা.মশিউর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.সুভাশিষ বিশ্বাস এর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসালাম,সাধািরণ সম্পাদক নন্দিতা বোস,  নড়াইল প্রেসক্লাবের সভাপতি এড.আলমগীর সিদ্দিকী,সাধারন সম্পাদক মীর্জা নজরুল ইসলাম সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


এবার নড়াইলের তিন উপজেলায় ১ বছরের নিচে ১১ হাজার ৯২৩জন এবং ৫ বছরের নিচে ৮৫ হাজার ৭৫৭ জন শিশু কে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ১হাজার ২০টি কেন্দ্রের মাধ্যমে ২৫০ স্বাস্থ্যকর্মী এবং ২হাজার ৪০ জন স্বেচ্ছাসেবক ভিটামিন এ কার্যক্রমে যুক্ত থাকবেন।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন