BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় প্রত্যাগত অভিবাসীদের রেইজ প্রকল্প বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-05-31 13:17:23 | সর্বশেষ আপডেটঃ 2026-10-25 04:49:35

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 277 বার।


মাগুরায় প্রত্যাগত অভিবাসীদের রেইজ প্রকল্প বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ; 
"প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি"- এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার, যশোর এ সেমিনারের আয়োজন করে । 

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের (রেইজ) প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব সৌরেন্দ্র নাথ সাহা কাঞ্চন। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের বিদায়ী  ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, যশোর ওয়েলফেয়ার সেন্টারের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, ওসি (তদন্ত) গৌতম ঠাকুর, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আবদুস সবুর, বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, প্রকল্পের সহকারী পরিচালক মোঃ ফসিউল আলম, প্রকল্পের কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, প্রত্যাগত অভিবাসী বাহারুল ইসলামসহ অন্যরা। 

সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও প্রত্যাগত অভিবাসীগণ অংশগ্রহণ করেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন