BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

কালিয়ায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ২

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-06-02 20:43:17 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 214 বার।


কালিয়ায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ২

-নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে আনিস শেখ (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যাল ঘটনায় পলিশ ২জনকে আটক করেছে। শুক্রবার (৩১ মে ) রাত সাড়ে ৮ টার দিকে নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আনিস কলাবাড়িয়া গ্রামের মোশারফ শেখের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, উপজেলার কলাবাড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আবেদ শেখ গ্রæপের সাথে ইউপি সদস্য সোহেল শেখের মধ্যে কোন্দল চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাতে সোহেল শেখের ছোট ভাই আনিসকে চরকান্দিপাড়া ইটভাটার সামনে থেকে প্রতিপক্ষরা এলোপাথাড়ী  কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ ।

ঘটনার পর থেকে আবেদ গ্রæপের লোকজন এলাকা থেকে পলাতক রয়েছে। নড়াগাতি থানার ওসি মো: মোস্তাফিজুর রহমান বলেন, হত্যার বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে । তবে অপরাধী যেই হোক না কেন, দ্রæত গ্রেফতার করে আইনের আওতায আনা হবে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন