BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-06-02 20:44:22 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 207 বার।


মাগুরায় নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত

-মােঃ সাইফুল্লাহ; মাগুরায় নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে  শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে উপজেলার মহিলা কলেজের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ করে দিনের কার্যক্রম করেন। দুপুরে উক্ত   আলোচনা সভা ও দোয়ার মাহফিল ও কাঙ্গালী ভোজের মাধ্যমে দিবসটির সমাপ্তি ঘোষণা  করেন।

শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম হিরো এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম এর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোন্দকার আশরাফুল আলম নালিম, সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, মজুমদার মোঃ মাসুদুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মীর তৌহিদুল ইসলাম,  মানবাধিকার বিষয়ক সম্পাদক মসিউল আজম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ  আসাদুজ্জামান বিশ্বাস খাজা, বি এন পি নেতা সাচ্চু কাজী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মহাসিন শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব রোমানুর রহমান বিপ্লব, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃসেলিম মোল্যা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আরাফাত সহ আরো অনেকে। 
এ সময় বক্তারা  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের কথা স্মরণ করিয়ে বলেন ১৯৭১ সালের ২৫ মার্চ পাকহানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর হামলা চালিয়েছে। সে সময় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করে যুদ্ধের ঘোষণা দিয়ে নিজে যুদ্ধে অংশ গ্রহণ করে শত্রু মুক্ত করে দেশকে স্বাধীন করেছিলেন।
অনুষ্ঠানে উপজেলা বি এন পি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের কয়েকশত নেতা কর্মী উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠান চলাকালে দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন