BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

নড়াইলে নির্বাচনী প্রতিহিংসায় আ.লীগ নেতার বসতবাড়িতে আগুন

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-06-03 19:40:35 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 217 বার।


নড়াইলে নির্বাচনী প্রতিহিংসায় আ.লীগ নেতার বসতবাড়িতে আগুন

- নড়াইল প্রতিনিধি:

নড়াইলের সদর উপজেলার ৩নং চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান  গ্রামের  মৃত সৈয়দ আজিজুর রহমানের ছেলে  নড়াইল জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ সামিউল হাসান শরফু  বসতবাড়িতে নির্বাচনী প্রতিহিংসা পরায়ণ হয়ে  দুইটি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা  বলে অভিযোগ করেছে। । 

গত শুক্রবার ( ৩১ মে ) দিবাগত রাতে আনুমানিক  ১১ টা থেকে ১২ টার মধ্যবর্তী সময়ে এ ঘটনাটি ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা সৈয়দ সামিউল হাসান (শরফু) বাদী হয়ে  অজ্ঞাতনামা ব্যক্তিদের  আসামি করে  এজাহার  দায়ের করেন  নড়াইল সদর থানায় গতকাল ০২/ ০৬/২৪ তারিখ রাতে  মামলা হয়েছে যার  নং- ০৩। 

এজাহার  সূত্রে জানা যায় যে,গত (২১শে মে) উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে  এবং সামাজিক দলাদলির কারণে  সামিউল হাসান (শরফু) ও তার পরিবারের লোকজনদের বিভিন্ন সময়ে খুন, জখমের হুমকি দিয়ে আসছেন  কিছু মুখোশধারী দুর্বৃত্তরা। এরই কারণে পূর্ব শত্রুতার জের ধরে তার পরিবারের সকল সদস্যদের   প্রাণে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে  গত( ৩১ শে মে)  দিবাগত রাতে  আনুমানিক ১১ টার সময়  ডিজেল ব্যবহার করে দুর্বৃত্তরা  তার বসতবাড়ির দুইটি ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়।  পরবর্তীতে তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, একপর্যায়ে তারা ব্যর্থ হয়ে গেলে,নড়াইল সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। মূলত সদর উপজেলা নির্বাচনে  ঘোড়া মার্কার প্রচারণায় কাজ করায়  প্রতিদ্বন্দ্বী প্রার্থী  আনারস মার্কার সমর্থনকারী লোকজন এমনটা করেছে বলে ধারণা করেন সৈয়দ সামিউল হাসান শরফু।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতার পরিবারের সদস্যরা বলেন, গত (২৬ মে)ও আমাদের শিক্ষা  প্রতিষ্ঠানে ডিজেল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটা ব্যর্থ হয়ে আমাদের বসতবাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা। আমাদের জীবনে নিরাপত্তা কোথায়? 
 আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সঠিক তদন্ত করে  এই জঘন্যতম কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। 

এ বিষয়ে নড়াইল সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের  সাথে সাংবাদিকদের মুঠো ফোনে কথা হলে তিনি বলেন,এ ব্যাপারে একটি মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন