উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদ ষষ্ঠ গ্রেডে উন্নীত
ঢাকা বিভাগ
ঢাকা জেলা
প্রকাশঃ 2024-06-03 19:46:13 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 454 বার।
-মুহম্মদ আবুল বাশারঃ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদটি বর্তমান সরকার ষষ্ঠ গ্রেডে উন্নীত করে আদেশ জারি। গতকাল ২-জুন রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এই আদেশে সারাদেশে সর্বমোট ৪১৪ জন কর্মকর্তার নাম উল্লেখ রয়েছে ।
এদিকে এই পদে দীর্ঘদিন যাবৎ কর্মরত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ দাবি করেছেন তাঁরা এই গ্রেড ২০১৫ সালের ১ জুলাই হতে প্রাপ্য।মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ ২০১৫ সালের পে-কমিশনের সংশ্লিষ্ট ধারার আলোকে ১৫ ডিসেম্বর ২০১৫ সাল হতে এই গ্রেড প্রদান করেছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়নকল্পে এই পদটি অতীব গুরুত্বপূর্ণ।
দীর্ঘদিন পরে হলেও এ সরকার এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করায় সকল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ সরকারের এই আদেশে সন্তোষ প্রকাশ করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।