মাগুরায় ৯৯টি কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা উপকরণ প্রদান!
খুলনা বিভাগ
মাগুরা জেলা
প্রকাশঃ 2024-06-05 20:34:49 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 205 বার।
-মােঃ সাইফুল্লাহ ; মাগুরা জেলা প্রশাসন কর্তৃক জেলার ৯৯টি কমিউনিটি ক্লিনিকে উন্নত চিকিৎসা প্রদানের জন্য উপকরণ প্রদান করা হয়েছে। গতকাল বিকালে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে এসব চিকিৎসা উপকরণ প্রদান করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিউনিটি ক্লিনিকের ‘কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদে’ হাতে এ উন্নত চিকিৎসা উপকরণ তুলে দেন।
চিকিৎসা উপকরণের মধ্যে রয়েছে ডিজিটাল ওয়েট মেশিন, ব্লাড পেশার মাপার যন্ত্র, গ্লাসকো মিটার, থার্মোমিটার, পরিদর্শন রেজিস্টার ও রোগী দেখার জন্য রেজিস্টার খাতা।
এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.মোবাশ্বের হোসেন, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহসিন উদ্দিন ফকির।
অনুষ্ঠানে জেলার চার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও জেলার ৯৯টি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সদর উপজেলার আঠারোখাদা এলাকায় একটি কমিউনিটি ক্লিনিকে মা ও শিশু কর্ণার স্থাপন এবং বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ অবু নাসের বেগসহ আগত অতিথিগন।