নড়াইলে মাদক ব্যবসায়ী গ্রেফতার
খুলনা বিভাগ
নড়াইল জেলা
প্রকাশঃ 2024-06-05 20:40:09 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 174 বার।
-নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলে ৫০পিস ইয়াবাসহ মোঃ কামরুল শেখ (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সে জেলার সদর থানার কুড়িগ্রাম দক্ষিণপাড়া গ্রামের মৃত বাবু শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই মোঃ ফারুক হোসেন, এএসআই আনিসুজ্জামান, এএসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সদর থানার পৌরসভাধীন কুড়িগ্রামের রূপগঞ্জ বাজারের খাদ্য গুদামের সামনে থেকে কামরুল শেখকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছাব্বিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।