BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজনকে গণসংবর্ধনা প্রদান

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-06-07 14:21:12 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 224 বার।


মাগুরায় নবনির্বাচিত উপজেলা পরিষদের  চেয়ারম্যান রাজনকে গণসংবর্ধনা প্রদান

-মোঃ সাইফুল্লাহ ;মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়ারা  সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ গণসংবর্ধনা প্রদান করা হয়।

যুবলীগ নেতা আবুল হোসেন তৈয়ব ও আকিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে কাদিরপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর মোল্লা এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত শ্রীপুর উপজেলা পরিষদের  চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মাগুরা মহিলা আওয়ামী লীগের সদস্য ইসমাত আরা হ্যাপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের পিতা প্রাক্তন ফুটবলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক খন্দকার মাশরুর রেজা কুটিল, শ্রীকোল ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আশিকুর রহমান ডাবলু,কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবেক আহমেদ,নাকোল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামসহ আরো অনেকে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন