BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন-ও র‍্যালি

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-06-07 14:28:37 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 209 বার।


মাগুরায় পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন-ও র‍্যালি

-মোঃ সাইফুল্লাহ ; "প্লাস্টিক পলিথিন বর্জন করি, সুস্থ সুন্দর জীবন গড়ি" এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ সকালে নয় দফা দাবিতে মানব বন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল মাগুরা শাখা ।

 বুধবার সকালে মাগুরা পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজের উপরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন মাগুরা জেলার সভাপতি এটিএম আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ আনিসুর রহমান খোকন। বক্তব্য রাখেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল মাগুরা শাখার সভাপতি এ বি এম আসাদুর রহমান, জেলা পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক সাংবাদিক রূপক আইচ,  সুপ্রভাত বাংলাদেশের সভাপতি ফারুক রেজা ঝন্টু,  পরিবেশ নেত্রী সম্পা বসু, কল্যাণী বিশ্বাস, জেলা উদীচীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, উন্নয়ন ব্যক্তিত্ব আরিফ আহমেদ প্রদীপ সহ আরো অনেকে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পৌর মেয়রের কাছে স্মারকলিপি পেশ করে সংগঠনের নেতৃবৃন্দ। স্মারকলিপিতে মাগুরা জেলার প্রধান নদী গুলির নাব্যতা ফিরিয়ে এনে দূষণ মুক্ত দখল প্রতিরোধসহ পরিবেশ সুরক্ষায় ৯ দফা দাবি তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন