BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

উপহার সামগ্রী বিতরন করেছে যুবদল কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দল

খুলনা বিভাগ সাতক্ষীরা জেলা

প্রকাশঃ 2024-06-07 14:30:28 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 210 বার।


উপহার সামগ্রী বিতরন করেছে যুবদল কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দল

সাতক্ষীরায় গুম, খুন ও নির্যাতনের শিকার বিএনপি নেতা-কর্মীদের পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরন করেছে যুবদল কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দল


- সাতক্ষীরা প্রতিনিধিঃ 

সাতক্ষীরায় গুম, খুন ও নির্যাতনের শিকার বিএনপি নেতা-কর্মীদের পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বুধবার সাতক্ষীরা তালা উপজেলার ধানদিয়া, সদর উপজেলার রইচপুর ও আলীপুরের তিনটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উক্ত উপহার সামগ্রী বিতরন করেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগরসহ তার সাথে থাকা প্রতিনিধি দলটি।

উপহার সামগ্রী বিতরন শেষে বিকাল ৪ টায় তারা সাতক্ষীরা শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে যুবদল নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। 

জেলা যুবদলের সমন্বয়ক আইনুল ইসলাম নান্টার সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর ছাড়াও কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল জব্বার খান, সহ-সাধারন সম্পাদক আলমগীর হোসেন সোহান, এম তমাল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক এবাদুল হক রুবায়েত, সহ- ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম রুমন, সহ-গ্রামসরকার বিষয়ক সম্পাদক মহিউদ্দীন রাজু, সদস্য আশরাফুল কবির সুমন ও শাহাজাহান রনি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা যুবদলের সহ-সমন্বয়ক ফরিদ উদ্দীন ফরিদ ও আলিমুজ্জামান আলীম। 

বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে বিএনপির অনেক নেতা-কর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে সাতক্ষীরার তিনটি পরিবারের মাঝে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে। আগামীতে এসব পরিবারের পাশে যুবদল নেতারা থাকবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, দূর্নীতিবাজ এই সরকারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে কঠিন থেকে কঠিনতম আন্দোলন গড়ে তোলা হবে। তারা বলেন, সারা দেশকে তারা আজ একটি কারাগারে রুপান্ত্ররিত করেছে। দেশে আজ আইনের শাসন নেই, মানুষ তার ভোট দিতে পারেনা। তারা বাকস্বাধীনতা হরন করেছে, গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। 

যুবদল নেতারা এসময় নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং আগামীতে কেন্দ্র ঘোষিত সকল আন্দোলন সংগ্রাম সফল করার আহবান জানান। মতবিনিময় সভায় এসময় জেলা ও উপজেলার পর্যায়ের সকল স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন