BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

ঈশ্বরগঞ্জের নবাগত ইউএনও সারমিনা সাত্তার"র সাংবাদিকদের সাথে মতবিনিময়

ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জেলা

প্রকাশঃ 2024-06-09 19:47:21 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 229 বার।


ঈশ্বরগঞ্জের নবাগত ইউএনও সারমিনা সাত্তার"র সাংবাদিকদের সাথে মতবিনিময়

-মুহম্মদ আবুল বাশারঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার নতুন যোগদান করায়  সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে  শুভেচ্ছা ও মতবিনিময় সভায় ইউএনও সারমিনা সাত্তার গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন । উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। সভায় উপজেলার আইন শৃঙ্খলা, উন্নয়ন ও প্রশাসনকে গতিশীল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ইউএনও সারমিনা সাত্তার।মতবিনিময় সভায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব,বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা,ঈশ্বরগঞ্জ উপজেলা-প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সারমিনা সাত্তার ৩৪ তম বিসিএস (প্রশাসন)-ক্যাডারের একজন কর্মকর্তা। ঈশ্বরগঞ্জে যোগদানের পূর্বে তিনি নাটোর জেলা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিষ্টার সাথে দায়িত্ব পালন করেন। বিগত সময়ে তিনি ঢাকা ও গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। সারমিনা সাত্তার রাজশাহীতে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আবদুস সাত্তার,  মাতা রোখসানা আরা।ব্যাক্তি জীবনে তিনি দুই সন্তানের জননী।সম্মানিত স্বামী প্রকৌশলী মো. আতিকুল ইসলাম।উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সাত্তার বলেন,প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে জনগণের সেবা দিতে আমার উপর অর্পিত সরকারের  দায়িত্ব  যথাযথভাবে পালন করার চেষ্টা করিব। সকলের সহযোগিতায় সুন্দর উপজেলা গরবো।এসময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমার শেট,ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ এবং বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন