মাগুরায় ভূমিসেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন
খুলনা বিভাগ
মাগুরা জেলা
প্রকাশঃ 2024-06-09 21:07:21 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 253 বার।
-মোঃ সাইফুল্লাহ ; স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এ প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে ৭ দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ - ২০২৪ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল।
শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নজরুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাসিরুল ইসলাম, কাদিরপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আজমারুল হক মাসুদ, শ্রীপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রভাস চন্দ্র বাড়ুরীসহ অন্যরা।