BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

যাবজ্জীবনে সাজা মাথায় নিয়ে ছদ্মবেশে রিকশাচালাত গাজীপুরে, র‍্যাবের জালে গ্রেপ্তার

রাজশাহী বিভাগ বগুড়া জেলা

প্রকাশঃ 2024-06-09 21:09:32 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 230 বার।


যাবজ্জীবনে সাজা মাথায় নিয়ে ছদ্মবেশে রিকশাচালাত গাজীপুরে, র‍্যাবের জালে গ্রেপ্তার

-সঞ্জু রায়, বগুড়া:
বগুড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব যিনি দীর্ঘ সময় থেকে ছদ্মবেশে গাজীপুরে রিকশা চালাতো। শুক্রবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তার আসামির নাম শামীম রাজু। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার শেউলী গাছুপাড়া এলাকার মৃত ছানাউল্লাহ গাছুর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন। 
র‍্যাবের এই কর্মকর্তা জানান, শামীম রাজু ২০০৬ সালে আনিছুর রহমানের কাছ থেকে একটি ধানের জমি বর্গা নেয়। শামীম রাজু ওই জমিতে ধান ফলায় এবং ১ ডিসেম্বর ধান কাটার পর আনিছুরের ভাগকৃত ধান নিয়ে আসার জন্য তার বাড়িতে আসতে বলে। পরবর্তীতে ধান নিয়ে শামীম রাজু সন্ধ্যায় আনিছুরের বাড়িতে যায়। তার বাড়িতে থাকাকালীন শামীম রেজা আনিছুরকে হত্যা করে। পরে নিহতের ভাই আঃ আজিজ হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পর ২০২৩ সালের ৩০ নভেম্বর আসামি শামীম রেজাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। 
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মামলায় আসামি শামীম রেজা ৩ বছর ৬ মাস জেল খেটে জামিনে বের হয় এবং ছদ্মবেশে আত্মগোপন করে সংসার করতে থাকে। এছাড়া গ্রেপ্তার এড়াতে সবার অজান্তে গাজীপুর এলাকায় ছদ্মবেশে অটো রিক্সা চালাতো। আইনগত ব্যবস্থা নিতে আসামিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন