BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

মাগুরায় তিন দিনব্যাপী কৃষি মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-06-10 20:42:10 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 200 বার।


মাগুরায় তিন দিনব্যাপী কৃষি মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন

-মোঃ সাইফুল্লাহ ; মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ জুন) দুপুরে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় বক্তব্য রাখেন খামারবাড়ি মাগুরার উপপরিচালক ড. মোহম্মদ ইয়াসিন আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কৃষক প্রমথ কুমার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত উপপরিচালক বিষ্ণুপদ সাহা, শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর জাহান, শ্রীপুর থানার ওসি (তদন্ত) গৌতম ঠাকুরসহ আরো অনেকে। 

তিনদিনের এ কৃষি মেলায় ১০টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে। এ সময় ৮"শ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার এবং ২ হাজার কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন