BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

নড়াইলে কৃষি বিভাগের প্রনোদনার ১২শ নারিকেল চারা বিতরন

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-06-10 21:01:42 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 234 বার।


নড়াইলে কৃষি বিভাগের প্রনোদনার ১২শ নারিকেল চারা বিতরন

-নড়াইল প্রতিনিধিঃ

২০২৩-২৪ অর্থবছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় ১২”শ কৃষকের মাঝে ৫টি করে নারিকেল চারা বিতরন করেছে কৃষি বিভাগ। সোমবার(১০জুন) সকালে সদর উপজেলা পরিষদ চত্ত¡রে বিনামূল্যে এসব চারা বিতরন ও আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো.রোকনুজ্জামানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার,বিশেষ অতিথি ছিলেন হুইপ মাশরাফি বিন মোর্ত্তজার ব্যক্তিগত সহকারী মো.জাহিদুল ইসলাম প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো.রোকনুজ্জামান তার বক্তব্যে বলেন ,নারিকেলের ভালো ফলন পেতে হলে পরিচর্য্যা করতে হবে। শুধু রোপন করলেই ভালো ফল পাওয়া যাবেনা। কি ভাবে রোপন করলে ভালো ফলন পাওয়া যাবে এ বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন,নারিকেলের চারা লাগিয়ে এত যত্ন নিতে হয় এ বিষয়ে আমাদের ভালো ভাবে জানা ছিল না। একটি নারিকেল কাছে ভালো ফলন পেতে হলে ৩৫ টি পাতা অবশ্যই থাকা লাগবে। একটি ফল গাছ থেকে ভালো ফলন পেতে হলে কিছু নিয়ম নীতি আছে যা মেনে চলতে হবে। অবশ্যই পরিচর্য্য করতে হবে।

আলোচনা শেষে প্রতিজন কৃষককে ৫ টি করে মোট ১২"শ কৃষক পরিবারে ৬ হাজার চারা বিতরন করা হয়।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন