BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

মাগুরায় মুসলিম রেনেসাঁসের কবি ফররুখ আহমেদের ১০৬ জন্মবার্ষিকী পালিত

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-06-10 21:03:40 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 206 বার।


মাগুরায় মুসলিম রেনেসাঁসের কবি ফররুখ  আহমেদের ১০৬ জন্মবার্ষিকী পালিত

-মোঃসাইফুল্লাহ ;
মাগুরার মাঝাইল গ্রামে মুসলিম রেনেসাঁসের কবি ফররুখ আহমেদের ১০৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।  সোমবার সকালে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে কবির বাড়িতে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। 
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহলের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল কাদের, নাকোল ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হুমাউনুর রশিদ মুহিত, নাকোল ফারির ইনচার্জ দেবব্রতসহ অন্যরা। 
এর আগে কবি  ফররুখ আহমেদের বাড়িতে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করে কবিকে শ্রদ্ধা জানানো হয়।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন