BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

সীমান্তে বিএসএফ গুলি চালাতে পারে আশঙ্কায় বিজিবির সতর্কতা মাইকিং

খুলনা বিভাগ যশোর জেলা

প্রকাশঃ 2024-06-14 15:29:13 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 244 বার।


সীমান্তে বিএসএফ গুলি চালাতে পারে আশঙ্কায় বিজিবির সতর্কতা মাইকিং

-মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশী নিরীহ মানুষের উপর গুলি চালাতে পারে এমন আশঙ্কা করে সতর্ক থাকার জন্য মাইকিং করেছে। সীমান্ত এলাকায় গরুর ঘাস কাটা সহ নানা কাজে বাংলাদেশীরা যাতে না ঘোরাফেরা করে তার জন্য বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সীমান্ত এলাকায় যেতে নিশেধ করেছে।

বুধবার (১২ জুন) বেলা ১২টা থেকে যশোরের বেনাপোলসহ সীমান্ত এলাকায় ৪৯ বিজিবির অধীন আইসিপি ক্যাম্পের প থেকে এ মাইকিং করা হচ্ছে।

মাইকিংয়ে বলা হচ্ছে, ‘বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি অসামরিক ব্যক্তিদের ল্য করে গুলি চালাতে পারে। বাংলাদেশি জনসাধারণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’ সীমান্তের বিভিন্ন মোড়ে মোড়ে এবং লোকসমাগমের মধ্যে গিয়ে মৌখিকভাবে এবং মাইকিং করে মানুষদের সতর্ক করছেন বিজিবি সদস্যরা।

জানা গেছে, সোমবার (১০ জুন) গভীর রাতে মহেশপুর সীমান্তের বিপরীতে ভারত সীমান্তের মধ্যে বিএসএফের এক সদস্যকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বিএসএফের ধারণা, এ কাজ বাংলাদেশের দুর্বৃত্তরা করেছে। এজন্য প্রতিশোধ নিতে বিএসএফ গুলি চালাতে পারে, এমন ধারণায় বিজিবি সদস্যরা সীমান্তের সাধারণ মানুষদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন।

বেনাপোল ৫ নং ওয়ার্ড এর পৌর কাউন্সিলার আজিম উদ্দিন গাজি বলেন, ‘বিজিবির প থেকে আমাকে জানানো হয়েছে, ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যদের (মেম্বার) মাধ্যমে গ্রাম পুলিশ দিয়ে যেন জানিয়ে দেওয়া হয়, সীমান্তবর্তী কাঁটাতারের আশপাশে গরু-ছাগল কিংবা কৃষিকাজের জন্য কেউ যাতে না যান। এরপর বিষয়টি মাইকিং করে সর্বসাধারণকে জানানোর জন্য বলা হয়।’

যশোর ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের কামান্ডার মিজানুর রহমান বলেন, ‘মহেশপুর সীমান্তের ওপারে বাংলাদেশি দুষ্কৃতকারীরা বিএসএফ সদস্যকে কুপিয়েছে বলে বিএসএফের প থেকে অভিযোগ করা হচ্ছে। আমাদের সীমান্ত এলাকা সুরতি রাখতে মাইকিং করা হচ্ছে। বাংলাদেশি কোনও বেসামরিক লোক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় যাওয়া সম্পূর্ণ নিষেধ। ইতিপুর্বে তিনি গত রাত্রে মসজিদে মসজিদে মাইকিং করে সতর্ক করা হয়েছে বলে জানান।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন