মাগুরায় শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ৩ জনপ্রতিনিধির দায়িত্ব গ্রহণ
খুলনা বিভাগ
মাগুরা জেলা
প্রকাশঃ 2024-06-14 19:28:54 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 197 বার।
-মােঃ সাইফুল্লাহ ; মাগুরার শ্রীপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন, পুরুষ ভাইস চেয়ারম্যান বাবুল রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল সকালে উপজেলা পরিষদের নবনির্বাচিত এই তিনজন জনপ্রতিনিধি তাদের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তাদের সমর্থক নেতা-কর্মীগণ শ্লোগান দিতে দিতে উপজেলা পরিষদ চত্বরে আসেন। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন নিজ কক্ষে আসন গ্রহণ করেন এবং ফটোসেশনে অংশ নেন। পরে তিন নির্বাচিত জনপ্রতিনিধি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় যোগ দেন। সেখানে তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল। সমন্বয় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ উপজেলা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। এর আগে গত ৬ জুন খুলনা বিভাগীয় কমিশনার তাদেরকে শপথবাক্য পাঠ করান। পরবর্তিতে পৃথক পৃথকভাবে তাদের নামে গেজেট প্রকাশ হয়।