BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

নড়াইলে মাছের ঘের থেকে কিশোর শিবাজিতের মরদেহ উদ্ধার

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-06-14 19:38:39 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 222 বার।


নড়াইলে মাছের ঘের থেকে কিশোর শিবাজিতের  মরদেহ উদ্ধার

-নড়াইল প্রতিনিধি 


নড়াইল সদর উপজেলায় মাছের ঘের থেকে শিবাজিত বিশ্বাস (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।


বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বনগ্রামের একটি মাছের ঘেরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শিবাজিত নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বনগ্রাম এলাকার শিপন বিশ্বাসের ছেলে।

শিবাজিত বিশ্বাসের পরিবারের দাবি, শিবাজিতের বাবা শিপন বিশ্বাসের সাথে ব্যবসায়ী খান মোহাম্মদ কবিরের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে শিবাজিতকে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের। তবে স্থানীয় লোকজন জানান বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিবাজিতের মৃত্যু হয়েছে।


এ ব্যাপারে অভিযুক্ত খান মোহাম্মদ কবির বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার করা হচ্ছে। প্রথমে তাদের পরিবারের পক্ষ থেকে ঘেরে ডুবে মারা গেছে বলা হলেও একটি মহলের ইন্ধনে হত্যাকাণ্ডের অপপ্রচার চালানো হয়েছে। সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।


এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিবাজিতের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশের ময়নাতদন্ত করা হবে। এছাড়া পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন