BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

বগুড়া বিসিকের উদ্যোগে চামড়া সংরক্ষনের জন্য বিনামূল্যে লবন বিতরণ

রাজশাহী বিভাগ বগুড়া জেলা

প্রকাশঃ 2024-06-14 19:41:26 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 206 বার।


বগুড়া বিসিকের উদ্যোগে চামড়া সংরক্ষনের জন্য বিনামূল্যে লবন বিতরণ

-সঞ্জু রায়, বগুড়া:
বিসিক বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় চামড়া সংরক্ষন ও হাটে হাটে সচেতনতা মূলক লিফলেট বিতরন কার্যক্রম শুরু করেছে।
আসন্ন ঈদ-উল আযহায় কোরবানিকৃত পশুর চামড়ায় লবন লাগিয়ে সংরক্ষনের জন্যে প্রতিটি এতিম খানা ও মাদ্রাসার জন্য ৫০ কেজি করে বিনামূল্যে লবন বিতরন করা হচ্ছে বলে জানান বিসিক বগুড়ার উপ-মহাব্যবস্থাপক এ,কে,এম মাহফুজার রহমান। তিনি জানান, অনেক মানুষ কোরবানির চামড়া এতিমখানা ও মাদ্রাসার কোরবানির চামড়া দান করে থাকেন। লবনের অভাবে চামড়া সংরক্ষন করা কঠিন হয়ে পড়ে। তাই বিসিক বিনামূল্যে লবন বিতরণ করার কার্যক্রম হাতে নিয়েছে।
বৃহস্পতিবার বগুড়া বিসিকের উদ্যোগে সারিয়াকান্দি উপজেলায় কোরবানিকৃত পশুর সংরক্ষনের জন্য ৪ টি এতিম খানা ও মাদ্রাসায় বিনামূল্যে লবন বিতরন করা হয়েছে। এসময় বিসিক বগুড়ার উপ-মহাব্যবস্থাপক এ,কে,এম মাহফুজার রহমানসহ উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, শিল্প নগরীর কর্মকর্তা শাহনিুর রহমান, সম্প্রসারণ কর্মকর্তা গেলাম রব্বানী। এ ছাড়া বুধবার মহাস্থানগড়ের চামড়ার জন্য মাদ্রাসা ও এতিমখানার জন্য বিনামূল্যে লবন বিতরণ করা হয়েছে জেলা বিসিক কার্যালয়ের মাধ্যমে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন