BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

নড়াইলে সড়ক দুর্ঘটনায় কিশোর নাহিদ শেখ নিহত

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-06-14 19:42:23 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 220 বার।


নড়াইলে সড়ক দুর্ঘটনায় কিশোর নাহিদ শেখ নিহত

-নড়াইল প্রতিনিধি 

নড়াইল সদর উপজেলায় কালনা-নড়াইল-যশোর মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নাহিদ শেখ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক শওকত হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত নাহিদ শেখ লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের ওহিদ শেখের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত নাহিদ শেখ শুক্রবার সকালে নড়াইলে তার চাচা তুষার শেখের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী নিজ বাড়ির দিকে যাচ্ছিলো। প্রতিমধ‍্যে সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ এর পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ মারা যায়।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের
পরিদর্শক শওকত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন