বেনাপোলে মানবতার সেবায় কামরুজ্জামান বাবলুর ঈদ উপহার সামগ্রী বিতরন
খুলনা বিভাগ
যশোর জেলা
প্রকাশঃ 2024-06-16 18:22:56 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 327 বার।
-বেনাপোল প্রতিনিধিঃ
যশোর এর বেনাপোলে নিজ অর্থায়নে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য কেবি গ্রæপের চেয়ারম্যান কামরুজ্জামান বাবলু। শনিবার বেলা সাড়ে ১০ টার সময় নিজ বাসভবনে বেনাপোল পোর্ট থানার ৯ টি ওয়ার্ডের অসহায় দরিদ্র ও কিশোর ছেলে মেয়েদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন, পৌর আওয়ামী সভাপতি এনামুল হক মুকুল, ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সহ-সভাপতি মোহনুর রহমান রিজু সহ স্থানীয় নেতৃবৃন্দ।
তরুন নেতা ও বিশিষ্ট ব্যবসায়ি কামরুজ্জামান বাবলু বলেন, বেনাপোল পৌর সভা এলাকায় অনেক দরিদ্র ও অসহায় মানুষ বসবাস করে। অনেকে আছে তাদের রোজগার অনুযায়ী অতিরিক্ত বাজার করা সম্ভব না। আমি আমার প্রতিবেশী ও পৌর সভার এসব মানুষের কথা ভেবে আমার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে আছি। তারা যেন একটু খুশির আমেজ নিয়ে ঈদ উপভোগ করতে পারে।
শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আরিফুর রহমান বলেন, বেনাপোলে অনেক ধনাঢ্য ব্যাক্তি আছেন। কিন্তু তরুন নেতা বাবলুর মত মানসিকতা সকলের নাই। তিনি অনেক আগে থেকে এলাকার মানুষের পাশে তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করে থাকেন। এছাড়া তিনি এলাকার অনেক মানুষকে চিকিৎসার জন্য ও সাহায্য প্রদান গরীব অসহায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরন কিনে দেওয়ার নজির রয়েছে।