BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

নড়াইলের যুদ্ধাপরাধী রুহুল কুদ্দুস ৮ বছর পলাতক থাকার পর যশোরে গ্রেফতার।

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-06-19 19:49:00 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 231 বার।


 নড়াইলের যুদ্ধাপরাধী রুহুল কুদ্দুস ৮ বছর পলাতক থাকার পর যশোরে গ্রেফতার।

-নড়াইল প্রতিনিধিঃ 
যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতারী পরোয়ানী জারী হবার ৮ বছর পলাতক থাকার পরে নড়াইলের যুদ্ধাপরাধী মো.রুহুল কুদ্দুস খান(৭৩) কে যশোরে গ্রেফতার করা হয়েছে। বুধবার(১৯ জুন) দুপুরে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে পুলিশের এন্টিটেররিজম ইউনিট অভিযান চালিয়ে গ্রেফতার করে।
মো. রুহুল কুদ্দুস খান ওরফে কুদ্দুস খান ওরফে গোলাম কুদ্দুস নড়াইল সদরের পেড়লী গ্রামের মৃত এম ভি আসাদুজ্জামানের ছেলে। 
এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বিষয়টি নিশ্চিত করেছেন। 
পুলিশ জানায়, ২০১৬ সালের ২১ মার্চ ঢাকার আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ আদালতে আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় এর মামলায় মো. রুহুল কুদ্দুস খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।পরে তার অনুপস্থিতিতে গ্রেফতারী পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত। 
এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার( ১৯ জুন) দুপুর ৩ টার দিকে যশোর সদরে বিশেষ অভিযান পরিচালনা করে ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে ঢাকার আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত যুদ্ধ অপরাধের মামলার পলাতক আসামী রুহুল কুদ্দুস খানকে গ্রেফতার করে। 
গ্রেফতারকৃত অভিযুক্ত রুহুলকে আদালতের মাধ্যমে নড়াইল জেলা কারাগরে পাঠানো হয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়ায় দ্রæত ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন