নড়াইলে পূর্ব শত্রুতার জেরে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর করায় থানায় অভিযোগ
খুলনা বিভাগ
নড়াইল জেলা
প্রকাশঃ 2024-06-20 21:08:18 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 189 বার।
-নড়াইল প্রতিনিধি:
নড়াইলে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর মটর সাইকেল ভাঙচুর ও মারপিটের কারনে নড়াইল সদর থানায় অভিযোগ করেছেন মহিউদ্দিন মোল্লা (৬৫)। তিনি সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কাঠালবাড়ীয়া গ্রামের মৃত মমিন মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
অভিযোগে মহি উদ্দিন জানান,একই ইউনিয়নের তারোখাদা গ্রামের আজিজুর কাজির ছেলে সাফায়েত কাজী (৩০) দীর্ঘ দিন যাবৎ আমাদের নানা ভাবে ক্ষতি করার চেষ্টা করে আসছিলো। ৩ মাস আগে আমাকে ও আমার ছোট মেয়ে জামাইকে মাইজপাড়া বাজার থেকে অকথ্য ভাষা গালাগালি করতে থাকে। এবং প্রাণে মেরে ফেলব বলিয়া বিভিন্ন ধরণের হুমকি ভয় ভীতি প্রদর্শন করে। বিষয়টি স্থানীয় গণ্য মান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক করিয়া সমাধান করিতে ব্যর্থ হই। এরই প্রেক্ষিতে ১৯/০৬/২০২৪ তারিখ দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় শাফায়েত ও তার দলবল নিয়ে হাতে লাঠি সোটা সহ দেশীয় অস্ত্র নিয়ে আমার বসত বাড়িতে জোর পূর্বক অনাধিকার প্রবেশ করে বাড়ি ঘর সহ একটি মটর সাইকেল ভাংচুর করে। তখন আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাহাদের প্রতিবাদ করলে আমাকে মাটিতে ফেলে দিয়ে আমার মুখ, বুক সহ শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মেরে ফোলা বেদনাদায়ক জখম করে। এবং আমার বাড়ির মহিলাদে শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে শ্লীলতহানি ঘটায়। এ বিষয় নিয়ে কোন মামলা ও অভিযোগ করিলে আমাকে প্রানে মারিয়া ফেলিবে বলিয়া হুমকি দেয়। একা পর্যায়ে আমার ডাক চিৎকারে স্বাক্ষী ১। কাদের বিশ্বাস (৩৫), পিতা- মৃত আইন উদ্দিন বিশ্বাস, ২। পারভিন খাতুন (৩৩), পিতা- মহিউদ্দিন মোল্যা, ৩। কহিনুর বেগম (৫৫), স্বামী- মহিউদ্দিন মোল্যা, ৪। নাজমুন নাহার (৩১), স্বামী- মোঃ সাঈউর রহমান, সর্ব সাং- কাঠালবাড়িয়া (মাইজপাড়া), থানা ও জেলা- নড়াইলগণ এগিয়ে এসে আমাকে বিবাদীদের হাত থেকে রক্ষা করে। বিবাদী যে, কোন সময় পুনরায় আমার ও আমার পরিবারের উপর আক্রমন করিতে পারে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বলেন, আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। এটা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।