শালিখা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের সবংর্ধনা
খুলনা বিভাগ
মাগুরা জেলা
প্রকাশঃ 2024-06-20 21:08:59 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 192 বার।
-শালিখা(মাগুরা)প্রতিনিধিঃ
মাগুরার শালিখা উপজেলায় বৃহস্পতিবার(২০ জুন) উপজেলা চত্বরে, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট শ্যামল কুমার দে।উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ )এডভোকেট সজীব আহম্মেদ ।উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) জেসমিন আক্তার শাবানাকে শালিখা বাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনা দেওয়া হয় ।এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এমপি। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার ।গণ সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছুর রহমান । উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের সদস্য আবু হানিফ মুন্সী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, শালিখা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মিরা এবং উপজেলার সাধারণ মানুষ।