প্রকাশঃ 2024-06-24 19:57:21 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 182 বার।
-নড়াইল প্রতিনিধিঃ
রবিঠাকুরের পাগলা হাওয়ার বাদল দিনে.. কিম্বা নজরুলের রিমঝিম নামিলো দেয়া,আবার কবিয়াল বিজয় সরকারের আষাঢ়ের কোন ভেজা পথে এলো এই সব কালজয়ী বর্ষার গান নিয়ে নড়াইলে বর্ষাকে বরন করতে বর্ষাবরন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শনিবার(২২ জুন) সন্ধ্যার পর চিত্রাপাড়ে জমিদার বাড়ির বাধাঘাট এলাকায় অনুষ্ঠানের আয়োজন করে সুরদরিয়া ও গ্রেভ শিল্পী গোষ্টী নামের দুটি সাংস্কৃতিক সংগঠন। রবীন্দ্র,নজরুল,বিজয়সরকার,কমলদাস গুপ্তের সুরে বর্ষার গান ও নাচ পরিবেশন করে ক্ষুদে শিল্পীরা। সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দ সহ স্থানীয় সঙ্গীতানুরাগীরা বৃষ্টি উপেক্ষা করে বর্ষাবরন অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান শুরুর আগে এত পশলা বৃষ্টি এসে তার আগমন জানিয়ে যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরদরিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি প্রতুল হাজরা ও গ্রেভ শিল্পী গোষ্টীর সভাপতি নিলাংশু শেখর নিপুসহ আরো অনেকে।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel