BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

নড়াইলে নেশার টাকা না দেয়ায় মা-বাবাকে মেরে ঘরে আগুন ধরিয়ে দিল বখাটে যুবক

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-06-26 20:24:44 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 190 বার।


নড়াইলে নেশার টাকা না দেয়ায় মা-বাবাকে মেরে ঘরে আগুন ধরিয়ে দিল বখাটে যুবক

-নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে গোলক বিশ্বাস (২৯) নামে এক বখাটে যুবক নেশার টাকা না পেয়ে নিজের মোটর সাইকেল ভাঙচুর ,মা-বাবাকে মেরে ঘরে আগুন ধরিয়ে পালালো বুধবার (২৬ জুন) সকাল টায় নড়াইল পৌর এলাকার ভাদুলীডাঙ্গা গ্রামে ঘটনা ঘটে।  বখাটে নেশাগ্রস্ত যুবক গোলক বিশ্বাস পৌর এলাকার ভাদুলীডাঙ্গা গ্রামের গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে।

এলাকা ত্রে জানা গেছে,বখাটে যুবক গোলক প্রতিনিয়ত নেশা করা টাকার জন্য তার মা-বাবাসহ পরিবারের সবাইকে নির্যাতন করে আসছিল। বুধবার সকাল টায় গোলক নেশা করার জন্য পরিবারের কাছে টাকা চায়। পরিবার টাকা না দিলে মোটর সাইকেল ভাঙচুর করে। একপর্যায়ে মা-বাবাকে মেরে ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। সময় আগুন বিভিন্ন স্থানে ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আফছার উদ্দিন বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে বড় ধরনের তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি।

বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পৌর এলাকায় মোটর সাইকেল ভাঙচুর মা-বাবাকে মেরে ঘরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাটি শোনার পর ঘটনা স্থলে সদর থানা সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শন করেছে। তবে ওই বখাটে যুবক এখন পলাতক। তাকে ধরতে পুলিশ কাজ করছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন