BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত

রাজশাহী বিভাগ বগুড়া জেলা

প্রকাশঃ 2024-06-26 20:29:05 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 181 বার।


বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত

-সঞ্জু রায়, বগুড়া:
বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুপচাঁচিয়ায় বগুড়া-নওগাঁঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে৷ 
নিহতরা হলেন দুপচাঁচিয়ার জিয়ানগর সোনারপাড়া এলাকার আকরাম হোসেনের ছেলে সাদিকুল ইসলাম এবং অপরজন জিয়ানগর এলাকার মোসাদ্দেকুল ইসলাম। তারা দুইজনেই কলেজ পড়ুয়া এবং একে অপরের বন্ধু।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে মোটরসাইকেল নিয়ে কাহালুর রাবেয়া পার্কে বেড়াতে যায় সাদিকুল এবং মোসাদ্দেকুল। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জে কে কলেজের সামনে অজ্ঞাতপরিচয় একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোসাদ্দেকুল মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় সাদিকুলকে দুপচাঁচিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, মোটরসাইকেল কে চালাচ্ছিল তা এখনও জানা যায়নি। আর ট্রাক অজ্ঞাতপরিচয় হওয়ায় কাউকে আটক করাও যায়নি। মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন