BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

বগুড়া পৌরসভায় ২৭১ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

রাজশাহী বিভাগ বগুড়া জেলা

প্রকাশঃ 2024-07-01 20:44:54 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 194 বার।


বগুড়া পৌরসভায় ২৭১ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

-সঞ্জু রায়, বগুড়াঃ
বগুড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ২৭১ কোটি ১৫ লাখ ৭৩ হাজার ১৩৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে শহীদ টিটু মিলনায়তনে বার্ষিক বাজেট অধিবেশনে ঘোষণা করা হয়। আয়ের খাত হিসেবে পৌর কর, বিভিন্ন ফি, হাট বাজার, বাস টার্মিনাল ইজারা এবং রাজস্ব খাতসহ বিভিন্ন খাত উল্লেখ করা হয়। এছাড়াও ২৪টি খাতে ব্যয়ের মধ্যে রাস্তা নির্মান ও সংস্কারে ২২ কোটি ৫০ লাখ এবং ড্রেন, কালভার্ট নির্মাণ ও সংস্কারে ৫ কোটি ১২ লাখ টাকা সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে।


বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে তিনি বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং বাণিজ্যিক শহর হচ্ছে বগুড়া। আমরা সবাই বগুড়ার উন্নয়ন চাই। মাস্টারপ্লান অনুযায়ী এই শহরকে গড়ে তোলা হলে তা হবে বাসযোগ্য আধুনিক শহর। বগুড়াকে একটি আধুনিক ও উন্নত পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, বগুড়া পৌরসভা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পৌরসভা। বগুড়া সিটি কর্পোরেশন হওয়ার মতো একটি জায়গা। এত বড় একটি পৌরসভায় পরিকল্পিত উন্নয়ন দরকার। বগুড়ায় এখন যেটি দরকার সেটি হলো একটি সমন্বিত মাস্টার প্লান। যে মাস্টার প্লানের মাধ্যমে বগুড়ায় পর্যায়ক্রমে উন্নয়নমূলক কাজ হবে। এক্ষেত্রে পৌরসভার সম্মানিত নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল আচরণের উদ্বার্ত আহ্বান জানান তিনি।  
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা বলেন, ১৪৮ বছরের পুরাতন এ পৌরসভা দেশের প্রাচীনতম পৌরসভাগুলির মধ্যে অন্যতম। প্রায় ১০ লাখের বেশি মানুষ এই শহরের বসবাস করেন। প্রশাসন ও জনসাধারণের সহায়তায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করার চেষ্টা চলছে। ইতিমধ্যে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। পুরো শহরকে সিসিটিভির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এছাড়াও বিদ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি শহরের সৌন্দর্য্য বর্ধন, স্বাধীনতা চত্বর নির্মাণ, রাস্তা ও ড্রেন নির্মাণ, ফুটপাত নির্মান, মহিলাদের জন্য গণশৌচাগার নির্মাণ, শিক্ষার্থী ছাউনী, শিক্ষা সহায়ক অনুদান, পাবলিক টয়লেট নির্মান, শহরের বিভিন্ন স্থানে আরো সিসি ক্যামরা স্থাপন, বিনোদন কেন্দ্র নির্মাণ, শহরের প্রবেশ পথে শুভেচ্ছা তোরণ নির্মান, হাট-বাজারের উন্নয়ন, সপ্তপদী মার্কেটে বহুতল ভবন নির্মান, পানি সরবরাহ ব্যবস্থা, ঈদগাহ উন্নয়ন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা, মশক নিধন, প্রবীণদের জন্য বিশ্রামাগার নির্মাণ, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান, অনলাইন সেবা, ফায়ার হাইড্রেন্ট নির্মাণ, বৃক্ষরোপণ, ভেজাল বিরোধী অভিযান, বগুড়া পৌর উচ্চ বিদ্যালয়কে কলেজে পরিণত করাসহ নাগরিক সেবা বৃদ্ধির পদক্ষেপ নেয়ার কথা এই বাজেটে বলা হয়েছে।
বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপনের সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন, পৌরসভার প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসসহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ। অধিবেশনে বগুড়ার নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী, প্রবীণ ও নবীন বিভিন্ন প্রজন্মের প্রতিনিধিরা অংশ নেন। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন