BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

বগুড়ায় ৩জুলাই এর সমাবেশ সফল করার লক্ষ্যে সেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা

রাজশাহী বিভাগ বগুড়া জেলা

প্রকাশঃ 2024-07-01 20:45:44 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 152 বার।


বগুড়ায় ৩জুলাই এর সমাবেশ সফল করার লক্ষ্যে সেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা

-সঞ্জু রায়, বগুড়াঃ
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ৩ জুলাই বগুড়ায় অনুষ্ঠিত হতে যাওয়া সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা জেলা সেচ্ছাসেবক দল। রবিবার সন্ধ্যায় শহরের নবাববাড়ি সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে সেচ্ছাসেবকদলের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ’র সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি পৌর মেয়র রেজাউল করিম বাদশা। এসময় তিনি বলেন, বর্তমান সরকার শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় সুদীর্ঘ বছর ধরে বিএনপির প্রাণভোমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে কিন্তু তাদের উদ্দেশ্য পূরণ করতে পারেনি একচুল। বগুড়াসহ সারাদেশে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আগের চেয়ে আরো কয়েকগুণ সুসংগঠিত হয়েছে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকলে ঐক্যবদ্ধ। বগুড়ায় বিএনপির প্রতিটি আন্দোলনে সেচ্ছাসেবকদল সর্বদাই অগ্রগামী ভূমিকা পালন করে থাকে। সেই ধারাবাহিকতায় আগামী ৩ জুলাই বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়ায় অনুষ্ঠিত হতে যাওয়া সমাবেশ সফল করার লক্ষ্যে তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। 

এছাড়াও ৩ তারিখের সমাবেশ সফল করার লক্ষ্যে সভায় জেলা সেচ্ছাসেবকদলের ২৪টি ইউনিটের নেতৃবৃন্দ  পর্যায়ক্রমে বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন