BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

মাগুরায় আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর-লুটপাট! দেশীয় অস্ত্রসহ আটক-৬

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-07-02 19:56:36 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 148 বার।


মাগুরায় আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর-লুটপাট! দেশীয় অস্ত্রসহ আটক-৬

-মোঃ সাইফুল্লাহ ; মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু-গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের তিনটি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুুটপাট চালানো হয়। এ সময় পুলিশী অভিযানে দেশীয় অস্ত্রসহ উভয় গ্রুপের ৬ জনকে আটক করে। ওইদিন রাতেই পুলিশ বাদী হয়ে ৫২ জনকে এজাহারভূক্ত এবং ২"শ থেকে ৩"শ জনকে অজ্ঞাতনামা করে একটি মামলা দায়ের করেছে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার আমতৈল গ্রামের রফিকুল ইসলাম ও সাবু বিশ্বাস সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে সোমবার দুপুরে দু-পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রফিকুল ইসলাম, মিজানুর রহমান ও আবু দাউদের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। মিজানুর রহমান ও আবু দাউদ বিশ্বাস সাবু বিশ্বাসের সমর্থক বলে জানা গেছে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ উভয় পক্ষের ৬ জনকে আটক করে।

এ বিষয়ে মিজানুর রহমানের বড় ভাই আব্দুল আলীম বিশ্বাস জানান, আমার ছোট ভাই মিজান ঢাকায় থাকে। রফিকুল ইসলাম, আতিয়ার বিশ্বাস, ইদ্রিস ও আরিফের নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ জন আমাদের বাড়িতে হামলা করে। এ সময় তারা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। তারা আমার বাড়িতে থাকা ব্যবসার ১২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। আমি ঘটনার সঠিক বিচার চাই।  

এ বিষয়ে জানতে রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, এ ঘটনায় আটক ৬ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ বাদী একটি মামলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন