BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

বেনাপোল ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ফেন্সিডিলসহ ড্রাইভারকে আটক করেছে বিজিবি

খুলনা বিভাগ যশোর জেলা

প্রকাশঃ 2024-07-02 19:57:21 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 215 বার।


বেনাপোল ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ফেন্সিডিলসহ ড্রাইভারকে আটক করেছে বিজিবি

-বেনাপোল প্রতিনিধি:
 বেনাপোল স্থল বন্দর থেকে আমদানিকৃত পণ্যবাহি ট্রাক (ডাব্লি বি-২৫,ই-২৩৭২) থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। আমদানিকৃত পণ্যবাহি ট্রাকে অবৈধ নেশা জাতিয় মাদক বহনের অপরাধে ওই ট্রাকের চালকে আটক করে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য। সোমবার রাত ১০ টার দিকে স্থল বন্দরের ৩০ নং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

ভারতীয় ট্রাক চালক রফিকুল ইসলাম এর বাড়ি  বনগাঁ মহকুমার পেট্রাপোল এলাকার নাসির মন্ডলের ছেলে।

ভারতীয় পণ্যবাহি ট্রাকে ছিল কাচেড় গুড়া। আমদানি কারক প্রতিষ্ঠান ছিল বেঙ্গল গ্যাস লিমিটেড। এবং সি এন্ডএফ ছিল পদ্মা ট্রেডিং কর্পোরেশন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, নিজস্ব গোয়েন্দা আরআইবির তথ্যের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে আমদানিকৃত কাঁচেরগুড়া ভর্তি একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাংলাদেশে ঢুকবে।এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আগে থেকে গোপন অবস্থানে থেকে রাত ১০ দিকে ভারতীয় ডাব্লি বি-২৫,ই-২৩৭২ নম্বরের গাড়িটি সনাক্ত করে।
পরে বিজিবি  তল্লাশিতে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই ট্রাকের চালক রফিকুল মন্ডলকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন