BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

ঈশ্বরগঞ্জের উপজেলা চেয়ারম্যান বদরুল আলম প্রদীপকে ফুলের তোরা দিয়ে বরণ

ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জেলা

প্রকাশঃ 2024-07-02 19:58:01 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 283 বার।


ঈশ্বরগঞ্জের উপজেলা চেয়ারম্যান বদরুল আলম প্রদীপকে ফুলের তোরা দিয়ে বরণ

-মুহম্মদ আবুল বাশারঃ ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সম্মানিত সদস্য ও
ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মোঃ বদরুল আলম প্রদীপ কে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার পুষ্পিতা ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।১লা জুলাই সোমবার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক পেশার লোকজন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ বদরুল আলম প্রদীপ,ভাইস-চেয়ারম্যান শেখ ওয়ালী উল্লাহ(রাসেল),মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ শেফালী হামিদ কে আন্তরিক শুভেচ্ছা জানায়।হাজারো মানুষের প্রচুর ভিরে উপজেলা পরিষদ ছিল লোকে লোকারন্য।এসময় উপজেলা পরিষদের হলরুমে এক মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্টিত হয়।সোমবার উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানগণ প্রথম কার্যদিবস শুরু করেন।এসময় সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন,থানা অফিসার ইনচার্য মুহাম্মদ মাজেদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ,সহ-সভাপতি আলহাজ মুহাম্মদ রফিকুল ইসলাম বুলবুল,সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল,ঈশ্বরগঞ্জ ইউপির চেয়ারম্যান আবু হানিফা (হানিফ),মাইজবাগ ইউপির চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ মিয়া,উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুছ ছালাম,সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার জাহান মামুন,সাবেক যুগ্ম আহবায়ক কামরুল হাসান জুয়েল,মাইজবাগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ সরজুল ভুইয়া,বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সুযোগ্য সন্তান শাহজাহান কবির, মাইজবাগের আওয়ামীলীগ নেতা মোঃ বাচ্চু ভুইয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।এব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বদরুল আলম প্রদীপ বলেন জনগণ ভালোবাসা দিয়ে আমাকে উপজেলাবাসী জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছেন।আমার উপর অর্পিত দায়িত্ব যথাযত ভাবে পালন করিব।আমি সকলের সকলের সহযোগিতায় সুন্দর উপজেলা গরবো।অনুষ্টান শেষে উপস্থিত লোকজনকে বিরানির খাবার দেয়া হয়।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন