BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

নড়াইলে ডিবি পুলিশের বিশেষ অভিযান একশত পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-07-02 20:00:37 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 204 বার।


নড়াইলে ডিবি পুলিশের বিশেষ  অভিযান একশত পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

- নড়াইল  প্রতিনিধি:

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে একশত পিস ইয়াবাসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মুরসালিন মোল্লা (২৩) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মুরছালিম মোল্লা (২৩) যশোর জেলার অভয়নগর থানাধীন ধুলগ্রাম গ্রামের মোঃ কবির মোল্লার ছেলে।

নড়াইল জেলার কালিয়া থানাধীন ৮নং পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের মহসিন মোড় হিরন শিকদারের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ  মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান ও এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মুরসালিন মোল্লা (২৩) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য একশত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামির নামে তিনটি নিয়মিত মামলা রয়েছে যা বিজ্ঞ আদালতে বিচারাধীন। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ  মোঃ ছাব্বিরুল আলম জানান, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান"র নির্দেশনায় মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন