প্রকাশঃ 2024-07-06 08:26:56 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 211 বার।
-নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের প্রত্যন্ত পল্লীতে এক গৃহস্থের বাড়ীতে ডাকাতি। ৩ জুলাই (বুধবার) রাত
আড়াইটার দিকে নড়াগাতী থানার নলামারা গ্রামে মফিজ চৌধুরী নামে এক কৃষকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। সংঘবদ্ধ ডাকাত দল নগদ টাকা স্বর্ণালংকারসহ আনুমানিক ৮ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে পালিয়ে যায় বলে দাবি ভুক্তভোগী পরিবারের। ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা বলছে পুলিশ।
ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, বুধবার রাত দুইটার দিকে সংঘবদ্ধ ডাকাত দল মফিজ চৌধুরীর একতলা বাড়ি হানা দিয়ে কৌশলে কলাপসিবল গেটের তালা খুলে ভিতরে প্রবেশ করে। পরে তারা দেশীয় অস্ত্রের মুখে একে একে
গৃহকর্তা মফিজ ও তার স্ত্রীকে বেঁধে রেখে মটরসাইকেল, টেলিভিশন, স্বর্ণালঙ্কার, মেয়ের বিবাহের জন্য গচ্ছিত নগদ ৩লক্ষ ৫১ হাজার টাকাসহ অনুমানিক ৮লক্ষ টাকার মালামল লুটে নিয়ে নির্বিগ্নে ঘটনাস্থল ত্যাগ করে। কৃষি কাজ করে সারা জীবনের কষ্টার্জিত সহায় সম্পদ লুটে নেয়ায় পরিবারটি সর্বশান্ত হয়ে পড়েছে বলে দাবি তাদের। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানায় নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান ।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel