BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

সাতক্ষীরায় তিন মাসের শিশু সন্তানকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

খুলনা বিভাগ সাতক্ষীরা জেলা

প্রকাশঃ 2024-07-12 13:35:48 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 158 বার।


সাতক্ষীরায় তিন মাসের শিশু সন্তানকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

- সাতক্ষীরা প্রতিনিধিঃ 

সাতক্ষীরা শহর উপকণ্ঠের রইচপুর গ্রামে তিন মাসের কন্যা শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মা সুরাইয়া ইয়াসমিন মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোররাতে সাতক্ষীরা পৌরসভার রইচপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সুরাইয়া ইয়াসমিন (৩০) রইচপুর গ্রামের মুজাফফর হোসেনের মেয়ে ও খুলনার গিলাতলা এলাকার মুছা শেখের স্ত্রী। তিনি বাবার বাড়িতেই এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন।

রইচপুর গ্রামের জাকির হোসেন জানান, সুরাইয়া ইয়াসমিনের শিশু কন্যা মমতাজ খাতুনকে রোববার বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তার স্বজনরা রাত এগারটার দিকে বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এসময় শিশুটির মা সুরাইয়া খাতুনকে পানিতে ডুবিয়ে সন্তান হত্যার কথা স্বীকার করতে শোনা যায়। তিনি আরও জানান, সুরাইয়াকে মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে দেখা যায়। এর আগে সে তার নিজের ছেলেকেও হত্যা করার চেষ্টা করেছিল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম জানান, নিজ কন্যাকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মানসিক ভারসাম্যহীন নারী সুরাইয়া খাতুন মুক্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এঘটনায় শিশুটির বাবা মুছা শেখ এ ঘটনায় স্ত্রী সুরাইয়া খাতুন মুক্তাকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি আরো জানান।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন