প্রকাশঃ 2024-07-12 13:53:55 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 142 বার।
- সাতক্ষীরা, প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার নারী ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে নারী ইউপি সদস্যদের সাথে মঙ্গলবার বেলা ১১ টায় লেকভিউ"র মেঘনা হলরুমে এ মতবিনিময় সভা করেন। এ সময় সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় ৩৫ জন নারী ইউপি সদস্য উপস্থিত থেকে তাদের অভিমত ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠি নারী। দেশে উন্নয়নের মহাযজ্ঞে তাদেরকে সম্পৃক্ত করতে হবে। সরকার নারী উন্নয়নে যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে এমপি সেঁজুতি বলেন সেগুলোর অধিকাংশই নারীরা জানেনা। সংরক্ষিত নারী এমপির বরাদ্দের অর্থও পুরুষদের মাধ্যমে ব্যয় করতে হয়। এই পরিস্থিতি পাল্টাতে হবে। আমরা চাই সকল বরাদ্দ সমবন্টনসহ নারী এমপির বরাদ্দ নারীরাই ব্যয় করুক। এজন্য তাদেরকে আরো দক্ষ হতে হবে।
মতবিনিময় সভায় এমপি সেঁজুতি আরো বলেন, নারীদের স্বাবলম্বী করে দক্ষ জনশক্তিতে পরিণত করতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে অধিকাংশ নারীই তা জানেনা। নারী উদ্যোক্তদের ব্যাংক মাত্র চার/পাঁচ পারসেন্ট ইন্টারেস্টে ঋণ দেয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের অসংখ্য প্রকল্প রয়েছে। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, যুবউন্নয়নসহ বিভিন্ন দপ্তর যুবকদের প্রশিক্ষিত করতে সারা বছর বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে। স্বল্প ও দীর্ঘমেয়াদী এসব প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের থাকা খাওয়া ছাড়াও প্রশিক্ষণ ভাতাও দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হয়। কিন্তু এসব ক্ষেত্রে নারীদের অংশ গ্রহণ খুবই সীমিত। তাছাড়া দেশ বিরোধী সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে নারীদের পিছু টেনে ধরে রেখেছে।
সেঁজুতি বলেন, বর্তমান সরকার গ্রামীন পিছিয়ে পড়া নারীদের সম্পৃক্ত করে উন্নত দেশ গড়তে চায়। আর সেই পিছিয়ে পড়া নারীদের নিকটে থেকে সরকারের বিভিন্ন কাজের প্রতিনিধিত্ব করেন নারী ইউপি সদস্যরা। কিন্তু অধিকাংশ সময় সেই নারী ইউপি সদস্যদের নানাভাবে পিছিয়ে দেওয়া হয়। বঞ্চিতকরা হয় প্রকৃত অধিকার থেকে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ২০২৬ সালে বাংলাদেশ চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উন্নীত করতে চায়। সেভাবেই সরকার সকল উন্নয়ন কর্মসূচি ঘোষণা করছে। তাই নারীদের সম্পৃক্ত করেই দেশকে এগিয়ে নিতে হবে।
এসময় উপস্থিত থেকে বক্তব্যদেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. হ. ম তারিক উদ্দীন, আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য নাজমুন নাহার মুন্নী, জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য ও জেলা পরিষদের সদস্য মিসেস মাহফুজা রুবি, জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য ইসমত আরা বেগম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রওশনারারুবি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পেশাজীবী লীগের এ্যাড আলমাহমুদ পলাশ।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel