BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় বৃদ্ধকে জনসম্মুখে মাথা ন্যাড়া করার অপরাধে ত্রিনাথ শীলকে আটক করে জেল হাজতে প্রেরণ!

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-07-12 14:12:44 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 158 বার।


মাগুরায় বৃদ্ধকে জনসম্মুখে মাথা ন্যাড়া করার অপরাধে ত্রিনাথ শীলকে আটক করে জেল হাজতে প্রেরণ!

-মোঃ সাইফুল্লাহ ; মাগুরার মহম্মদপুরে পকেটমার সন্দেহে জয়নাল শেখ (৫০) নামে এক বৃদ্ধকে জনসম্মুখে মাথা ন্যাড়াসহ গোঁফ কেটে দেওয়ার অপরাধে ত্রিনাথ শীল নামে একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে উপজেলার দীঘা ইউনিয়নের নাগড়া বাজারে এ ন্যাড়া করার  ঘটনা ঘটে।

স্থানীয় ও মহম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, দীঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফলোশিয়া গ্রামের প্রয়াত হিরু মিয়ার ছেলে আলী রেজার পকেট থেকে টাকা বের করে নেওয়ার অভিযোগে জয়নাল শেখ (৫০) নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে রাখেন। পরে স্থানীয় কয়েকজন প্রকাশ্যে তার মাথার চুল ও গোঁফ কেটে ন্যাড়া করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে প্রচার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ জয়নাল শেখকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠলে মাথার চুল ও গোঁফ কেটে ন্যাড়া করার অপরাধে ত্রিনাথ শীল(৪৫)কে মঙ্গলবার  রাতেই মহম্মদপুর থানা পুলিশ আটক করে। 
ত্রিনাথ শীল দীঘা উত্তরপাড়ার  মৃত সুধীর কুমার শীলের ছেলে এবং দীঘা উত্তরপাড়ার শিশীর রায়ের জামাই।
উল্লেখ্য  ত্রিনাথ শীল পূর্বে মহম্মদপুর থানার একাধিকবার মাদক মামলায় গ্রেফতার হয়েছে।

মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম বলেন, পকেটমার এবং মাথা ন্যাড়াসহ  চুল, গোঁফ কাটার সঙ্গে জড়িত ত্রিনাথ শীলসহ ২জনকেই আটক করে  ১০ জুলাই ২০২৪  বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন