BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-07-12 14:35:07 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 175 বার।


নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

-নড়াইল প্রতিনিধি:

নড়াইলের সদর উপজেলায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে আকুবর সর্দার (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার ( ১১ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী মাঠে এ ঘটনা ঘটে। নিহত আকুবর সর্দারের বাড়ি চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী গ্রামে।

নিহতের বিষয় নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। 
পুলিশ ও  স্থানীয়রা জানান, দুপুরের দিকে আকুবর সর্দার মাঠে গরু চরাতে যান। এসময় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে তিনি তালগাছের নিচে চলে যান। বৃষ্টি শুরু হলে বিটক শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতে আকুবর সর্দার ঘটনাস্থলেই মারা যান। স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন