BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

মাগুরায় মসজিদের ব্যাটারি চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক!

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-07-13 20:18:18 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 180 বার।


মাগুরায় মসজিদের ব্যাটারি চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক!

-মােঃ সাইফুল্লাহ ; মাগুরার শ্রীপুরে মসজিদ থেকে ব্যাটারি চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার হাতে ব্যাটারিসহ চোর আটক হয়েছে। গতকাল বিকেলে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চৌগাছি গ্রামে এ ঘটনা ঘটে। 

আটককৃত চোর মোঃ ওলিউল্লাহ (৩৩) সে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার করছ গ্রামের বাসিন্দা ইজ্জত আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়,ওলিউল্লাহ চুরির  উদ্দেশ্যে দ্বারিয়াপুর ইউনিয়নের চৌগাছি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ আদায় করে। নামাজ শেষে মুসল্লিরা সবাই মসজিদ থেকে বের হয়ে গেলে সুযোগ বুঝে কাছে থাকা ব্যাগে আইপিএসের ব্যাটারি লুকিয়ে রাখে। পরে ব্যাগ হাতে করে মসজিদ থেকে বের হয়ে দ্রুত হাঁটতে থাকেন।অপরিচিত লোক ও হাতে বড় ব্যাগ দেখে স্থানীয়রা তার সাথে কথা বলেন, কিন্তু তার কথাকর্তায় অসঙ্গতি পান।

এরই মধ্যে মসজিদের ভিতরে গিয়ে স্থানীয় কয়েকজন দেখতে পান, আইপিএসের ব্যাটারি নেই। ব্যাটারির সাথে সংযুক্ত সংযোগও বিচ্ছিন্ন।

এসময় চোর ওলিউল্লাহ হাত থাকা ব্যাটারির ব্যাগ ফেলে দৌঁড়ে পালাতে গেলে স্থানীয় জনতা তাকে ধরে ফেলে এবং মারধর করে। পরে শ্রীপুর থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে  থানায় নিয়ে যায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ডিউটি অফিসার এএসআই সাঈদুর রহমান বলেন, মসজিদের ব্যাটারি চুরির ঘটনায় ওলিউল্লাহ নামের একজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন