প্রকাশঃ 2024-07-13 20:32:04 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 193 বার।
-নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কবি উজির আলী তরুণ লেখকদের প্রতিভা বিকাশে অনলাইন কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সারাদেশে পাঠক ভোটে সেরা হয়েছেন । এ উপলক্ষে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উদ্যোগে শনিবার (১৩ জুলাই) দুপুরে আলাদাতপুর এলাকায় উজির আলীকে সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন-তরুণ লেখক পরিষদের নড়াইল জেলার সভাপতি তরিকা সুলতানা লতা, বিয়াম স্কুলের প্রধান শিক্ষক ইউনুস শেখ, পিবিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানসহ অনেকে।
বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উদ্যোগে ২০২৩-২৪ বর্ষে ‘অনলাইন জাতীয় কবিতা উৎসব’ এর আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চারটি পর্বে এ আবৃত্তি প্রচার করা হয়।
১১টি জেলা থেকে ৪৮ জন তরুণ কবি প্রতিযোগতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাঠকপ্রিয়তায় নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী প্রথম হয়েছেন। এরই ধারাবাহিকায় তাকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হলো। এর মধ্যে সম্মাননা স্মারক, সনদপত্র ও সম্মানী চেক প্রদান করা হয়েছে।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel