প্রকাশঃ 2024-07-13 20:34:58 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 190 বার।
-নড়াইল প্রতিনিধিঃ
ঢাকার বংশালে মিরনজিল্লা হরিজন পল্লীর বাসিন্দাদের উপর কাউন্সিলর আউয়াল বাহিনীর বর্বর হামলা, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়কে উচ্ছেদ, ভূমি দখল এবং নির্যাতন-নিপীড়ন অনতিবিলম্বে বন্ধের দাবিতে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই শনিবার বিকেলে বাঁধাঘাট শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির ও কলেজ মাঠ চত্ত্বরে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, নড়াইলের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয।
মানববন্ধনে বক্তব্য দেন, নড়াইল পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্য, সাধারণ সম্পাদক বিশ্বনাথ কুন্ডু, নড়াইল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক মলয় কুমার নন্দী,পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অশোক কুন্ডু,,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ন সম্পাদক প্রীতিশ বিশ্বাস, মহিলা সম্পাদিকা নমিতা রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নড়াইল সদরের সভাপতি শংকর কর্মকার,আদিবাসী সভাপতি অশোক কর্মকার সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,এ পর্যন্ত বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি বা সংখ্যালঘুদের প্রতি যে নির্মম নির্যাতন হয়েছে তার সঠিক বিচার আমরা কখনোই হতে দেখিনি। আমরা চাই এ ধরনের নির্মম নির্যাতন বন্ধ হোক এবং দোষীদের আইনের আওততায় এনে বিচার করা হোক।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel