BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ৪ ভারতীয় নাগরিকের বিভিন্ন মেয়াদে জেল খেটে নিজ স্বদেশে প্রত্যাবর্তন

খুলনা বিভাগ যশোর জেলা

প্রকাশঃ 2024-07-13 20:35:48 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 181 বার।


অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে  ৪ ভারতীয় নাগরিকের বিভিন্ন মেয়াদে জেল খেটে নিজ স্বদেশে প্রত্যাবর্তন

-বেনাপোল প্রতিনিধি:
অবৈধ অনুপ্রবেশকারি ৪ ভারতীয়কে স্বদেশ প্রত্যাবাসন আইনে বেনাপোল চেকপোষ্ট  দিয়ে ভারতে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ । ভারতের দিঘা সমুদ্র পথ দিয়ে বাংলাদেশে সীমানায় মাছ ধরা দুই জেলে ও কুড়িগ্রাম ও কুমিল্লা সীমান্ত দিয়ে আরো দুইজন  বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশ করেছিল বিগত ৩ থেকে ৮ বছর আগে।

অনুপ্রবেশকারিদের মধ্যে ২ জন মৎসজিবী ও দুই  জন সাধারন ভারতীয় নাগরীক রয়েছে।

শনিবার দুপুর ২ টায় বেনাপোল চেকপোষ্ট দিয়ে যশোর কেন্দ্রিয় কারাগার পুলিশ তাদের ভারতের পেট্রাপোল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় সেখানে বিজিবি,পুলিশ ও সীমান্তরি বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেরত যাওয়া ভারতীয় নাগরীকরা হলেন, বিহারের রাজ্যের জেলে  বিষ্ণুপদ  দিলদার,সুধির বাবু, এবং মেদিনিপুরের শেখ জাহাঙ্গীর ও  হুগলির ভানু চরন জানা।
এদের মধ্যে বিষ্ণুপদ দিলদারও ভানুচরন ৮ বছর এবং  সুধির বাবু ও শেখ জাহাঙ্গীর ৩ বছর কারাভোগ করেন।

এদিকে দির্ঘদিন পর স্বজনদের কাছে ফিরতে পারায় খুশি এসব ভারতীয়রা। আইনী জটিলতায় তাদের দীর্ঘ কয়েক বছর ধরে স্বজনদের ছেড়ে জেলে দিন পার করতে হয়েছে।

ফেরত যাওয়া ভারতীয় নাগরীকেরা জানান,
অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তারা আটক হয়। এখন বাড়িতে ফিরছে ভাল লাগছে।
 
যশোর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হক আল মামুন জানান,৪ ভারতীয়কে স্বদেশ প্রত্যাবাসন আইনে ভারতে ফেরত পাঠানো হয়েছে। তারা অবৈধ ভাবে বাংলাদেশে ঢুকে পড়েছিল। এর আগে জাহাঙ্গীর ও সুধির বাবু ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ছিল। সেখান থেকে তাদের যশোর জেলে পাঠায় প্রায় দুই বছর। তিনি আরো জানান, ভারতীয় নাগরিকদের জেল থেকে মুক্তির ব্যাপারে বেসরকারী এনজিও সংস্থা যশোর রাইটস সহযোগিতা করেছেন।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন