প্রকাশঃ 2024-07-16 16:36:55 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 183 বার।
-সাতক্ষীরা প্রতিনিধি ঃ কোটা আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ অবমাননাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় শহরের নিউ মার্কেট মোড় থেকে বের হওয়া মিছিলটির নেতৃত্ব দেন, সংগঠনের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি এমপি। পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন সামস, সদস্য নাজমুন আসিফ মুন্নি, ছাত্রলীগের মেহেদী হাসান, সাতক্ষীরা সন্তান কমান্ডের মো: রিয়াজুল ইসলাম, এস এম পলাশ রহমান, গাজী আরেফিন প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়েছে, কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীদের একটি অংশ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নানাভাবে অপমান-অপদস্ত করছে। শুধু তাই নয়, গত ১৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা নিজেদের রাজাকার দাবি করার যে কুৎসিত বহিঃপ্রকাশ দেখিয়েছে, তা অত্যান্ত লজ্জাজনক। স্মারকলিপিতে আরো বলা হয়েছে, যে কোনো সভ্য রাষ্ট্রে নাগরিকদের জন্য সমান সুযোগ নিশ্চিতের জন্য কোটা ব্যবস্থার প্রচলন রয়েছে। সেক্ষেত্রে কোন যুক্তিতে আন্দোলনকারীরা কোটাপদ্ধতি বাতিলের দাবি জানাচ্ছে, তা আমাদের বোধগম্য নয়। এই আন্দোলনকে কেন্দ্র করে যারা মুক্তিযুদ্ধ ও একাত্তরের বীর শহীদদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য দিচ্ছে, নিজেদের "রাজাকার" বলে ¯েøাগান দিচ্ছে, তারা রাষ্ট্রদ্রোহী অপরাধ করছে। স্মারকলিপিতে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel