BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

লোহাগড়ায় মধুমতী নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-07-23 20:21:25 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 163 বার।


লোহাগড়ায় মধুমতী নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

-নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদী থেকে ২৪ ঘন্টার ব্যবধানে ভেসে আসা আরও এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে উপজেলার বড়দিয়া নৌ-পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মধুমতী নদীর ঘাঘা এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ২৮ বছর।

স্থানীয় ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার  দিকে স্থানীয় মানুষজন মধুমতী নদীর

ঘাঘা এলাকায় একটি অজ্ঞাত লাশ মধুমতি নদীতে ভাসতে দেখে লোহাগড়া থানা ও বড়দিয়া নৌ-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ-পুলিশ দ্রæত ঘটনাস্থলে যায় এবং রাত সাড়ে ১০টার দিকে  লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস. এম. মোঃ বিল্লাল হোসেন বুধবার সকালে বলেন, উপজেলার ঘাঘা এলাকা মধুমতী নদী থেকে এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে এখনও নিহতের নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এর আগে গত সোমবার (১৫ জুলাই) সকালে একই এলাকা উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রাম এলাকার মধুমতি নদী থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন