BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

মাগুরায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়াতউল্লাহ হোসেন রাজনকে গণসংবর্ধনা প্রদান

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-07-23 20:34:04 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 242 বার।


মাগুরায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়াতউল্লাহ হোসেন রাজনকে গণসংবর্ধনা প্রদান

-মোঃ সাইফুল্লাহ; মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়াতউল্লাহ হোসেন মিয়া রাজনকে গণসংবর্ধনা দিয়েছে শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের এলাকাবাসী। 
১৭ জুলাই বুধবার বিকেলে শ্রীপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সংর্বধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শুরুতেই ওয়ার্ডবাসী ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

শ্রীপুর উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্যার সভাপতিত্ত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক মোঃ গোলাম সরোয়ার, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম মিয়া, শ্রীপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ মোতালেব বিশ্বাস।

শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ হাসানুজ্জামান হান্নানের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. হারুন-অর-রশিদ, শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক ড. মুসাফির নজরুল, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা খাঁন তৈয়বুর রহমান, শ্রীপুর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম টোকনসহ আরো অনেকে।  

এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়াতউল্লাহ হোসেন মিয়া রাজন তাঁর বক্তব্যে সকল ভেদাভেদ ভুলে, একটি পরিচ্ছন্ন শ্রীপুর উপজেলা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন