মাগুরায় গড়াই নদীতে গোসল করতে নেমে শিশু শিক্ষার্থীর মৃত্যু
খুলনা বিভাগ
মাগুরা জেলা
প্রকাশঃ 2024-07-25 17:01:47 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 185 বার।
-মোঃ সাইফুল্লাহ ; মাগুরার শ্রীপুরে গড়াই নদীতে গোসল করতে নেমে আবির হোসেন মোল্যা( ৮) নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের রমজান মোল্যার পুত্র। ২৪ জুলাই বুধবার দুপুরে দুই বন্ধু আবির (৮) ও তামিম (৮) বাড়ির পাশে গড়াই নদীতে গোসল করতে যায়। আবির পানিতে নামার সাথে সাথে তলীয় যায়। তামিম আবিরকে পানির উপরে দেখতে না পেয়ে চিৎকার দেয়। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও গ্রামের লোকজন নদীতে নেমে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে খুলনার ডুবুরি দলকে খবর দেয়। খুলনা থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা নাগাদ তার সন্ধান করতে পারেনি। ২৫ জুলাই বৃহস্পতিবার সকালে মাগুরা সদর উপজেলার কছুন্দী গ্রামের পাশে মধুমতী নদীতে তার লাশ ভেসে উঠে। এ সংবাদ জানার পর পরিবারের সদস্যরা আবিরের লাশ নিয়ে আসে। বাদ জোহর নামাজে জানাজা শেষে গ্রাম্য গোরস্থানে তাকে দাফন করা হয় বলে জানা গেছে ।
আবিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।