BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

নড়াইলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীর নামে নাশকতার মামলা, গ্রেফতার-৪

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-07-25 17:07:43 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 170 বার।


নড়াইলে  বিএনপি-জামায়াতের নেতাকর্মীর নামে নাশকতার মামলা, গ্রেফতার-৪

-নড়াইল প্রতিনিধি:


নড়াইলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীর নামে নাশকতাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে দু’টি মামলা হয়েছে। এ মামলায় বিএনপি-জামায়াত ইসলামীর ৪ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে,  বুধবার (২৪ জুলাই) নাশকতাসহ বিভিন্ন  অপরাধমুলক কর্মকান্ডের অভিযোগে উপজেলা বিএনপি-জামায়াতে ইসলামীর ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০/৬০জনের বিরুদ্ধে মামলা হয়েছে । এর আগে সোমবার (২১ জুলাই) নড়াগাতী থানায় নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াগাতি থানা বিএনপি-জামায়াতে ইসলামীর সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৫১জনকে আসামী করে একটি নাশকতার মামলা দায়ের করে পুলিশ।

কালিয়া থানার ওসি খদকার শামীম উদ্দীন বিএনপি-জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের নামে মামলার কথা স্বীকার করে জানান, নাশকতার মামলায় বিএনপি-জামায়াতে ইসলামীর দুজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে আসামীদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

নড়াইল অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী বলেন বিএনপি জামায়েত নামে নাশকতার মামলা হয়েছে। বিএনপি-জামায়াত ইসলামীর ৪ কর্মীকে গ্রেফতার করা হয়েছে বাকীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।

 

বিষয়ে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে ফোন করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন